নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না দিলে ঈদের পরে আন্দোলন: বিএনপি নেতা হারুন

গাইবান্ধা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৭

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ও কর্তব্য হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচন নিয়ে কোনও প্রকার টালবাহানা চলবে না। নির্বাচন নিয়ে সুস্পষ্ট ঘোষণা না দিলে আগামী ঈদের পর বৃহত্তর আন্দোলনে নামবে বিএনপি।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে গাইবান্ধা শহরের পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারুনুর রশীদ বলেন, ‘অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে যথেষ্ট বিতর্ক সৃষ্টি করেছেন। উপদেষ্টারা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটি বাংলাদেশের জনগণ কোনোদিন মেনে নেবে না। শেখ হাসিনা পালানোর মধ্য দিয়ে আওয়ামী লীগের নৌকা স্থায়ীভাবে ডুবিয়ে দিয়ে গেছে। সেই নৌকা আর কোনোদিন ভাসবে না। গত ১৫ বছর শেখ হাসিনা সরকার মানুষের ওপর জুলুম-অন্যায়-অত্যাচার করেছে। এসব অন্যায়-অত্যাচারের বিচার আমরা করবো। একইসঙ্গে প্রশাসনের যারা শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।’ 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ নানা দাবিতে এ গণজমায়েতের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি