৩১৩২ লিটার সয়াবিন তেলসহ দুই জন আটক

পঞ্চগড় প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২২ আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩২

পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে অনুমোদনবিহীন ৩১৩২ লিটার সয়াবিন তেলসহ দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জেলার বোদা উপজেলার মাঝগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব সয়াবিন তেল জব্দ করে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বোদা থানার পুলিশ মাঝগ্রাম এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে অনুমোদনহীন এসব তেল, বিপুল পরিমাণে খালি বোতল ও বিভিন্ন কোম্পানির লেবেল জব্দ করে পুলিশ।

এ সময় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ইব্রাহিম আজিজ রুবেল (৩৬) ও মিজানুর রহমানকে (২৪) আটক করা হয়।

বোদা থানার ওসি আজিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি অনুমোদনহীন অবৈধ সয়াবিন তেল উৎপাদন করে পঞ্চগড়সহ আশপাশের এলাকায় বাজারজাত করে আসছে। আটকদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে (২০১৩) মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
থানায় গিয়ে পুলিশকে মারধর করা যুবদল নেতাকে বহিষ্কার
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!