নদী থেকে বালু উত্তোলন, ট্রাক্টর চালক ও সহকারীর ৩ দিনের জেল

হিলি প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫, ১৭:৩৫ আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৭:৩৫

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রাক্টর চালক ও তার সহকারীকে আটক করে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নে করতোয়া নদী এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ কারাদণ্ড দেন। এর আগে থানা পুলিশের সহায়তায় উপজেলার করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর পীরগঞ্জ উপজেলার চতরা কুয়াতপুর এলাকার মৃত হরেনের ছেলে ট্রাক্টর চালক পল্লব কুমার (২৪) ও একই এলাকার চালকের সহকারী মৃত ছাত্তারের ছেলে শাহিন হোসেন (২০)। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বেশ কিছু দিন ধরে কিছু লোক অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন— এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে তারা আগেই সেসব জায়গা থেকে সটকে পড়েন। এ সময় বালু পরিবহন করে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের চালক ও তার সহকারীকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় তাদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন দিনের সাজা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উপজেলার কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
সিগন্যাল অমান্য করে ছুটতে থাকা ট্রাকটি ধরা হলো ৫ কিলোমিটার ধাওয়া দিয়ে
টেকনিশিয়ান নেই তবু মিলছে পরীক্ষার রিপোর্ট, হাসপাতালকে জরিমানা
অভিযানে এক উপজেলার ৫ ক্লিনিকের কার্যক্রম বন্ধ, জরিমানা আড়াই লাখ
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক