গাইবান্ধায় শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

গাইবান্ধা প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ২৩:৩৪ আপডেট : ১৭ মার্চ ২০২৫, ২৩:৩৪

গাইবান্ধার ফুলছড়িতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বিষা শেখ (৭৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৭ মার্চ) বিকালে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। এর আগে দুপুর ২টার দিকে ওই ইউনিয়নের ভুট্টাক্ষেতে শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে বিষা শেখ। 

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘শিশুটি মাদ্রাসাশিক্ষার্থী। দুপুরে কৌশলে ভুট্টাক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করে বিষা শেখ। পরে ভুক্তভোগীর পরিবার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে অভিযান চালিয়ে বিষা শেখকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে সে। ভুক্তভোগীর পরিবারকে মামলা করতে বলা হয়েছে। শিশুটি বর্তমানে তার মা-বাবাসহ থানায় পুলিশ হেফাজতে আছে। মঙ্গলবার সকালে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। একইসঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’ 

শিশু ধর্ষণের খবর পেয়ে থানায় যান ফুলছড়ি উপজেলা সমাজসেবা অফিসার মো. মোনোয়ার হোসেন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তারা জানান, ধর্ষণের ঘটনাটি দুঃখজনক। বিষয়টি তদন্ত করছে পুলিশ। একইসঙ্গে আমরা ভিকটিমের পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবো।

/এএম/
সম্পর্কিত
বৃদ্ধাশ্রমে নারীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক
কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, আটক ৫৪৭
পাসপোর্টে বাবার পরিচয় পাল্টে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম