দিনাজপুরে তেলবাহী লরি খাদে পড়ে দুজন নিহত

হিলি প্রতিনিধি
২৩ মার্চ ২০২৫, ১৫:৫২আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৫:৫২

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরি খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। রবিবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে হিলি-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাতখোড় গ্রামের সুরত মণ্ডলের ছেলে রাসেল (৩৬) ও একই উপজেলার সুলতানপুর গ্রামের সাব্বির (৩৪)।

হাকিমপুর থানা পুলিশের ওসি (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম জানান, পাঁচবিবির চৌধুরী ফিলিং স্টেশনের একটি তেলের লরি আজ দুপুর ১টার দিকে পার্বতীপুরে তেল নেওয়ার উদ্দেশে যায়। পথিমধ্যে হিলি-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরিটি উল্টে খাদে পড়ে যায়।

এ সময় লরির নিচে চাপা পড়ে ম্যানেজার সাব্বির ও হেলপার রাসেল মারা যান। চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস লরিটি উদ্ধারের চেষ্টা করছে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী