লাইভে এসে ছাত্রদল নেতার বহিষ্কার চাইলেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি

গাইবান্ধা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ০৫:৩০আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৫:৩৩

নিজ এলাকায় বাসিন্দাদের তোপের মুখে পড়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকারের বিরুদ্ধে নানান অপকর্মের অভিযোগ থাকলেও তাকে বহিষ্কার কিংবা কোনও ব্যবস্থা না নেওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে পড়েন তিনি। 

সোমবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে সাদুল্লাপুর উপজেলার ঘেগার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বকশিগঞ্জ এলাকায় একটি স্কুলে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সাদুল্লাপুরে ফেরার পথে তার গাড়ি আটকায় বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় লোকজন।

তাদের অভিযোগ, সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকার এলাকার মানুষকে মারধরসহ নানান অপকর্ম চালিয়ে আসছে। তার অপকর্ম-অত্যাচারে অতিষ্ঠ মানুষ। থানা পুলিশ ও দলের নেতাদের অভিযোগ করেও প্রতিকার মেলিনি। সর্বশেষ জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের কাছে পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও তিনি কোনও ব্যবস্থা নেননি। এতে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে তার গাড়ি থামায়, পরে পারভেজকে বহিষ্কারের আশ্বাস দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

এদিকে, ঘটনাস্থল থেকে ফিরে ফেসবুক লাইভে এসে সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকারের নানান অপকর্ম তুলে ধরেন জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক। এসময় দ্রুত তাকে বহিষ্কার করতে কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

তবে এ বিষয়ে বক্তব্য জানা সম্ভব হয়নি জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী