ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন: আ.লীগের বর্জন, নিরঙ্কুশ জয় পেলো বিএনপি

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ১৭:১৫আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৭:১৫

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপি-সমর্থিত জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি পদে এবং জামায়াত-সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ কোষাধ্যক্ষসহ বাকি ২টি পদে জয়লাভ করে।

মঙ্গলবার (৮ এপ্রিল) জেলা আইনজীবী সমিতির নিজস্ব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা এবং ফলাফল ঘোষণা হয় ওই দিন গভীর রাতে।

সমিতির ১২টি পদের বিপরীতে ২ প্যানেল থেকে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১২টি পদের সবগুলোতে এবং সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ ১০টি পদে প্রার্থী দেয়। মোট ভোটার ২৫৯ জন।

সভাপতি পদে টানা দ্বিতীয়বারের মতো অ্যাডভোকেট জয়নাল আবেদীন জয় এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মকদুম সাব্বির মৃদুল নির্বাচিত হন।

নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাডভোকেট মো. সুলতান কামাল ও অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন।

উল্লেখ্য, আওয়ামী-সমর্থিত আইনজীবীদের সংগঠন এই নির্বাচনে কোনও প্যানেল দেয়নি। তারা প্রথমবারের মতো এই নির্বাচন বর্জন করে।

/কেএইচটি/
সম্পর্কিত
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি