জুলাই হত্যার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ: জামায়াত আমির

লালমনিরহাট প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, ১৮:৫২আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ২০:১৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যেকোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। এর মধ্যে একটি জুলাই হত্যাকাণ্ডের বিচার। এই বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হলো প্রয়োজনীয় সংস্কার। এই দুটি ছাড়া বাংলাদেশের জনগণ কোনও নির্বাচন মেনে নেবে না।’

আমরা ভালো না থাকলে ভারত ভালো থাকবে কিনা ভাবতে হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। তাদের স্বাধীনতাকে আমরা সম্মান করি। আমরা তাদের নিয়ে সম্মান, শ্রদ্ধা আর সম্প্রীতির সঙ্গে বসবাস করতে চাই। আমরা ভালো না থাকলে তারা ভালো থাকবে কিনা, সেটি তাদের ভাবতে হবে।’

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘প্রধান উপদেষ্টা বারবার ঘোষণা দিয়েছেন, এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সঙ্গে বলবো, আমরা নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই; আমরা চুরিচামারি, কালোটাকার, পেশিশক্তির প্রভাবযুক্ত নির্বাচন দেখতে চাই না। এই নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি করতে হবে। এই দায়িত্ব পালনের জন্য আপনারা যত রকম সহযোগিতা চান, সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। তবে বিচার আর সংস্কার এই দুটো অবশ্যই করে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় নির্বাচন জনগণ মেনে নেবে না।’

সীমান্তে মানুষ হত্যা ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের উত্তরের লালমনিরহাট জেলা একটি দূরবর্তী বর্ডার এলাকা। এই বর্ডার এলাকায় দুই তিন দিন আগে, আমাদেরই এক সন্তান হাসিনুর রহমান, সে একজন অতি সাধারণ শ্রমিক, এক ভাই এক বোনের সংসার। সে গিয়েছিল (সীমান্ত এলাকায়) গবাদিপশুর জন্য ঘাস কাটতে, সেখানে তার বুকের ওপর পা রেখে বিএসএফ ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে। তার লাশটি টেনেহিঁচড়ে ওপারে নিয়ে যাওয়া হয়েছে। আমি জিজ্ঞাসা করি, সে কি মানুষ ছিল না? যারা হত্যা করেছে, ওরা কি মানুষ নয়? কীভাবে তারা ঠান্ডা মাথায় সীমান্ত পেরিয়ে এখানে এসে মানুষকে হত্যা করতে পারে? এটি তো একটি স্বাধীন দেশ। আমাদের বিজিবি আছে, তারা কি ওই পারে গিয়ে এগুলো করে? কারণ আমরা তাদের স্বাধীনতায় বিশ্বাস করি। আধিপত্যবাদের কালো ছায়া আমাদের ঘাড়ের ওপর ছিল ৫৩ বছর। আমরা এই ছায়া আর দেখতে চাই না।’

জনসভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. আবু তাহের। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন ও মাহবুবুর রহমান বেলাল প্রমুখ।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের