রংপুরে নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ১৬ নেতার পদত্যাগ

রংপুর প্রতিনিধি 
১৮ মে ২০২৫, ২৩:১২আপডেট : ১৮ মে ২০২৫, ২৩:১২

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর ও জেলা কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ তুলে ১৬ জন নেতা পদত্যাগ করেছেন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।

এর মধ্যে মহানগর কমিটির ১১ জন ও জেলা কমিটির পাঁচ জন রয়েছেন। তারা হলেন- মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব সিয়াম আহসান আয়ান, সংগঠক আদনান সামির, মাহদী হাসান অনিক, গোলাম আযম রাতুল, এনায়েত রাব্বি, সদস্য আরাফাত সানি, আল শামস সিয়াম, আল আমিন, সীমান্ত হোসেন, মোজাহিদ ও আল তানজীল আহসান। জেলা কমিটির সদস্যরা হলেন- মুবতাসিম ফুয়াদ সাদিদ, জুনাইদ ইসলাম সাদিদ, সৃজন সাহ, মাহতাব হোসেন আবির ও সাওম মাহমুদ সিরাজ। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ছাড়ার ঘোষণা দেন অর্ধশতাধিক নেতাকর্মী।

সিয়াম আহসান আয়ান সংবাদ সম্মেলনে বলেন, ‘সম্প্রতি রংপুর জেলা কমিটির আহ্বায়ক, সদস্যসচিবসহ কিছু নেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এবং এসবের সপক্ষে পাওয়া প্রমাণ আন্দোলনের মূল চেতনা ও আদর্শের পরিপন্থি। এই গুটিকয় নেতার অপকর্মের দায় আমরা যারা নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছি, তাদের ওপরও বর্তাচ্ছে। যা অত্যন্ত লজ্জাজনক। এজন্য আমরা পদত্যাগ করছি।’

মাহতাব হোসেন আবিরের অভিযোগ, গত ফেব্রুয়ারি মাসে রংপুরের ঘাঘট নদের পাড়ে গ্রামীণ কুটির শিল্প মেলায় ব্যাপক জুয়ার অভিযোগ ওঠে। সেখান থেকে মহানগর ও জেলা কমিটি মিলে ১৪ লাখ টাকা চাঁদা নেয়। তখন তারা মহানগর ও জেলার শীর্ষ নেতাদের কাছে কৈফিয়ত দাবি করলেও তারা দেননি। এ ছাড়া মামলা বাণিজ্য, ফেনীর বন্যার সময় ত্রাণের অবশিষ্ট ৮৭ হাজার টাকা আত্মসাৎ ও রংপুর সিটি করপোরেশনের ২৫ কর্মচারীর নিয়োগে কয়েক লাখ টাকা বাণিজ্য করেছেন তারা। এসবের প্রতিবাদে পদত্যাগ করছি আমরা।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমদ বলেন, ‘আমরা ষড়যন্ত্রের শিকার। পুরো প্ল্যাফর্মকে প্রশ্নবিদ্ধ করতে এসব অভিযোগ তোলা হচ্ছে। আমরা সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি স্পষ্ট করবো।’

মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ বলেন, ‘আমি কোনও অনৈতিক বা দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়াইনি। অবশ্যই কারও না কারও স্বার্থে আঘাত লেগেছে বলে এমনটি করা হচ্ছে।’

এর আগে ১৫ মে জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে একই অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য মাহমুদুর রহমান পদত্যাগ করেন। গত ২৪ নভেম্বর ইমতিয়াজ আহমেদকে আহ্বায়ক ও রহমত আলীকে সদস্যসচিব করে ১১২ সদস্যের মহানগর কমিটি এবং ইমরান আহমেদকে আহ্বায়ক ও আশফাক আহমেদকে (জামিল) সদস্যসচিব করে ১৫৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।

/এএম/
সম্পর্কিত
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি