মাথায় গুলি করে রঙমিস্ত্রিকে হত্যা: অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৫, ১৭:০৯আপডেট : ২৩ মে ২০২৫, ১৭:২৫

বাগবিতণ্ডর জেরে সাভারে প্রকাশ্যে মাথায় গুলি করে রঙমিস্ত্রি শাহীন হত্যার ঘটনায় প্রধান আসামি শুটার মো. মেহেদী হাসানকে (৬৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ সময় একটি বিদেশি রিভলবার ও ১৭ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার তারগাছ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৪। শুক্রবার (২৩ মে) সকালে রাজধানীর মিরপুর ১ নম্বরে র‌্যাব-৪ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৪ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব।

তিনি বলেন, গত ১৯ মে রাতে পূর্বশত্রুতার জেরে সাভার থানার তালবাগের বরুনের মালিকানাধীন কামনা অটোমোবাইল গ্যারেজের সামনে শাহীনের সঙ্গে মেহেদীর বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মেহেদী তার রিভলবার দিয়ে শাহীনের মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান শাহীন।

তিনি বলেন, হত্যাকাণ্ডের পর মেহেদী পলাতক ছিল। পরে র‌্যাব-৪ গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে তাকে আইনের আওতায় আনতে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় গত রাতে জিএমপির গাছা থানার তারগাছ এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি রিভলবার এবং ১৭ রাউন্ড বুলেটসহ মেহেদীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মেহেদী পেশায় একজন জমির দালাল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান