হাটে অতিরিক্ত খাজনা আদায়, সেনাবাহিনীর হাতে বহিষ্কৃত বিএনপি নেতা আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
৩১ মে ২০২৫, ২১:৩৫ আপডেট : ৩১ মে ২০২৫, ২১:৩৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদরে পশুর হাটে নির্ধারিত খাজনার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগে ইজারাদারকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনীর একটি দল। শনিবার (৩১ মে) সন্ধ্যায় ওই ইজারাদারকে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ইজারাদারের নাম ফরিদুল হক শাহীন শিকদার। তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৪ সালে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। তবে তিনি নিয়মিত দলীয় কর্মসূচি পালন করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবর্তিত সময়ে চলতি বছর উপজেলা সদরের ভূরুঙ্গামারী হাটের ইজারা নেন বিএনপি নেতা শাহীন শিকদার। হাটে গরুপ্রতি খাজনা ৫০০ টাকা এবং ছাগলপ্রতি ২৫০ টাকা নির্ধারিত থাকলেও হাট কর্তৃপক্ষ গরুপ্রতি ৬০০ টাকা এবং ছাগলপ্রতি ২৭৫ টাকা থেকে ৩০০ টাকা আদায় করছিল। অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়ে অভিযোগ পেয়ে শনিবার ওই হাটে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযোগের সত্যতা পেয়ে ইজারাদার বিএনপি নেতা শাহীন শিকদারকে আটক করে থানায় সোপর্দ করে।

ওসি হেলাল মাহমুদ বলেন, ‘আটক শাহীন শিকদার থানা পুলিশের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন। উপজেলা প্রশাসনের প্রতিনিধি বাদী হয়ে এজাহার দেবেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, আটক ৫৪৭
পাসপোর্টে বাবার পরিচয় পাল্টে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম