ঈদে ইউএনওদের কাছে অনুদান চাওয়ার ভুয়া চিঠি ভাইরাল

দিনাজপুর প্রতিনিধি 
০৩ জুন ২০২৫, ০০:২৩ আপডেট : ০৩ জুন ২০২৫, ০০:২৩

ঈদ উপলক্ষে আর্থিক অনুদান চেয়ে দিনাজপুরের প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ নামের একটা সংগঠনের নামে ভুয়া চিঠি ফেসবুকে ভাইরাল হয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই চিঠির বিষয়ে সংশ্লিষ্ট ইউএনওরা বলছেন, এ ধরনের কোনও আবেদন তারা পাননি। জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের বিতর্কিত করতে কেউ ওই চিঠি তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।  

ওই আবেদনপত্রগুলোতে একটি মোবাইল নম্বর (০১৫১৬৫৫৯৮৯১) দেওয়া হয়েছে। কিন্তু নম্বরটিতে কল করা হলে সেটা বন্ধ পাওয়া যায়। মেসেজ দিয়েও কোনও সাড়া পাওয়া যায়নি। 

এ বিষয়ে জানতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনিম আওন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘আমি এরকম কোনও আবেদন পাইনি। ফেসবুকে দেখেছি। এটি ভুয়া আবেদনপত্র।’ 

একই কথা বলেছেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী। তিনি বলেন, ‘এরকম চিঠির কথা আমি জেনেছি ফেসবুকের মাধ্যমে। কিন্তু আমি সরাসরি এরকম কোনও চিঠি পাইনি।’ 

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার বলেন, ‘আমার অফিসের ফাইলে আমি এ ধরনের কোনও চিঠি পাইনি। জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের বিতর্কিত করতে কেউ ওই চিঠি তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। বিষয়টি ভুয়া।’

/এএম/ 
সম্পর্কিত
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সাবেক সরকারি কর্মকর্তার ৩৪ লাখ টাকা হাতিয়ে নিলো ‘কম্বোডিয়ান গ্যাং’ 
পরিচিত কণ্ঠে ‘সন্তান বিপদে’ বলে অভিভাবকদের ফোন: প্রতারণার নতুন ফাঁদ
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম