অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২ বাংলাদেশি আটক

দিনাজপুর প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ১৬:২৫ আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৬:২৫

দিনাজপুরের বিরল উপজেলার কিশোরীগঞ্জ সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৩টায় বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের সংকোবানী গ্রামের কিশোরীগঞ্জ সীমান্তের ৩৩০ মেইন পিলারের ৩ নম্বর সাব পিলারের কাছ তাদের আটক করা হয়।

তারা হলেন- জেলার বিরল উপজেলার বাজনাহার বাদ রুনিয়া গ্রামের উপনাথ চন্দ্র দেবশর্মার ছেলে মানিক (২২) ও রামচন্দ্রপুর খটুপাড়ার সুনিলের মেয়ে
গোলাপী (২০)।

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাত সাড়ে ৩টায় বাংলাদেশ থেকে ভারতের অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল আটক ২ বাংলাদেশি। এ সময় বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করে। তাদের বিরল থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে অজ্ঞাতদের দেখে বিজিবির গুলি বর্ষণ, গ্রেফতার ৮
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটারে বসবে কাঁটাতারের বেড়া
সীমান্তে এক মাসে ২৭৩ কোটি টাকার পণ্য জব্দ
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক