মিঠাপুকুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা

রংপুর প্রতিনিধি
০২ আগস্ট ২০২৫, ১৬:৪২ আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৬:৪২

রংপুরের মিঠাপুকুরে প্রতিবন্ধী এক নারীকে (৩২) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি গ্রামে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হলেও অভিযুক্তকে দুই দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্বজনরা জানিয়েছে, প্রতিবন্ধী ওই নারীকে বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেছে নিপুল নামে এক যুবক। এ সময় ভুক্তভোগী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে শারীরিক নির্যাতন করে আহত করে। অভিযুক্ত নিপুলের বাড়ি ওই উপজেলার ইমাদপুর গ্রামে। তার বাবার নাম মৃত আবুল হোসেন।

স্বজন ও এলাকাবাসী জানান, ওই নারী একজন বাক প্রতিবন্ধী। তিনি কথাবার্তা বলতে পারেন না। ঘটনার সময় তার স্বামী পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলায় কাঠমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। তার স্বামী না থাকায় ওই নারী বাড়িতে একা থাকেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে নিপুল বাড়িতে প্রবেশ করে ধর্ষণ করে। পরে ওই নারীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত হত্যা করার হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি (অপারেশন) হাফিজুর রহমান ধর্ষণের শিকার নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার রাতেই মামলা করা হয়েছে। প্রতিবন্ধী নারীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
থানায় গিয়ে পুলিশকে মারধর করা যুবদল নেতাকে বহিষ্কার
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম