সপ্তাহের ব্যবধানে আদার দাম কেজিতে কমেছে ৫০ টাকা

হিলি প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৫, ১৬:৪৯আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১৬:৪৯

আমদানি বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আদার দাম কমেছে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানেই রয়েছে আমদানি করা আদা। তবে নেই দেশীয় আদা। বাজারে আগের তুলনায় পণ্যটির সরবরাহ বেড়েছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি আদা ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে আদা কিনতে আসা নাজমা বেগম বলেন, হঠাৎ আদার দাম বেড়ে একলাফে ১৬০ টাকায় উঠে যায়। তখন প্রয়োজন মতো কিনতে পারিনি। তবে এখন আবার দাম কমতে শুরু করেছে।

ক্রেতা হায়দার হোসেন বলেন, গত সপ্তাহে আদা কিনেছিলাম ১৬০ টাকা কেজি দরে। আজ কিনলাম ১২০ টাকা কেজি দরে। সপ্তাহের ব্যবধানে দাম ৪০ থেকে ৫০ টাকা কমেছে।

আদা বিক্রেতা আবুল হাসনাত বলেন, দেশীয় আদার সরবরাহ কমে যাওয়ায় আমদানি করা আদা দিয়েই দেশের বাজারে ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছিল। হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতসহ বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে আদা আমদানির ফলে বাজারে পণ্যটির সরবরাহ বেড়েছে। কিন্তু মাঝে হঠাৎ ভারতের বাজারে আদার দাম বৃদ্ধি পায়। এর ফলে আমদানিতে পড়তা না থাকায় স্থলবন্দরগুলো দিয়ে আমদানি অনেকটা কমে এসেছিল। এর ফলে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখী। তবে আবারও আমদানি বাড়ায় সরবরাহ বেড়েছে। এতে দামও কমেছে।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী