আ.লীগ নেতাকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৬

গাইবান্ধা প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৬, ১৫:০৯ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৫:১৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতারের চেষ্টাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বাগদা এলাকা থেকে দুই সহোদরসহ ছয় জনকে গ্রেফতার করেছে।

গোবিন্দগঞ্জ থানার এসআই আকতারুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় নাম উল্লেখ করে ১৮ জন এবং অজ্ঞাত আরও ৫০–৬০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার ছয় জনই স্থানীয় আওয়ামী লীগ কর্মী–সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

তারা হলেন- উপজেলার কাটাবাড়ী গ্রামের সহোদর দুই ভাই নুরুজ্জামান (৩৫) ও মানিক মিয়া (২০), একই এলাকার হাবিবুর রহমান (৪০), সুজন মিয়া (৪২), সামিউল ইসলাম (২০) ও তাজুল ইসলাম (৩৫)।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পুলিশের ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় এসআই আখতারুজ্জামান বাদী হয়ে মামলা করেছেন। রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মূল অভিযুক্ত জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপসহ অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গোলাপকে গ্রেফতারের জন্য তার বাড়িতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ সদস্যদের ঘরের ভেতরে অবরুদ্ধ করে মারধর করেন এবং পুলিশের দুইটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এতে চার পুলিশ সদস্য আহত হন।

আহতরা হলেন— এসআই সেলিম রেজা, এসআই মীর কায়েস, এসআই মমিনুল ও কনস্টেবল হোসেন। পরে তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা গেছে, চেয়ারম্যান গোলাপ (৪৫) ১৪ বছর আগে জামায়াত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ হত্যা চেষ্টার অভিযোগে করা বিস্ফোরক দ্রব্য মামলার এজাহারভুক্ত আসামি। তিনি মৃত জুলফিকার মাহমুদ খসরুর ছেলে।

ঘটনার দীর্ঘ ১১ বছর পর ২০২৪ সালের ১৪ নভেম্বর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা নুরুন্নবী প্রধানের ছেলে তাহারাত তানভীর প্রধান বাদী হয়ে মামলাটি করেন।

/এফআর/
সম্পর্কিত
থানায় গিয়ে পুলিশকে মারধর করা যুবদল নেতাকে বহিষ্কার
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম