৭১ নিয়ে কেউ আমার বিরুদ্ধে অভিযোগ তুললে মামলা করে দেবো: এ টি এম আজহার

রংপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৫ আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৫

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনে দলের প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘বিএনপি আমার বিরুদ্ধে কোনও কথা বলতে না পেরে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আমার ভূমিকার কথা নিয়ে আসে। কিন্তু ১৯৭১ সাল নিয়ে কেউ আমার বিরুদ্ধে অভিযোগ তুললে কিংবা কথা বললে তাদের বিরুদ্ধে আমি মামলা করে দেবো। আমার বিরুদ্ধে মানবতাবিরোধী যে অপরাধের মামলা করা হয়েছিল, সেটি থেকে অব্যাহতি পেয়েছি। এখন এসব বললে কোনও ছাড় দেবো না। মামলা করে দেবো।’ 

গত শনিবার (৩১ জানুয়ারি) রংপুরের তারাগঞ্জ উপজেলার তেঁতুলতলা উচ্চবিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেই বক্তব্যের ভিডিও বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) ফেসবুকে ছড়িয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘আজকে একজন নেতা লন্ডন থেকে এসে বলেন, “আমরা দেশ থেকে পালাই না।” কী নির্লজ্জ, অসত্য কথা বলে তারা। যারা নির্লজ্জ, অসত্য কথা বলে তারা এখন যে ওয়াদা করে ক্ষমতায় গেলে একটা ওয়াদা পালন করবে না। তারা আমাদের বিরুদ্ধে কোনও কথা বলতে পারে না, ওই ৭১ সালের কথা নিয়ে আসে। এজন্য আমি বলেছি আমার এলাকায়, আমার বিরুদ্ধে ৭১-এর অভিযোগ করলে আমি তার বিরুদ্ধে মামলা ঠুকে দেবো। কারণ আমি ৭১ সালে কোনও অপরাধ করিনি। প্রমাণিত হয়ে জেল থেকে বের হয়ে এসেছি। এই মিথ্যা অভিযোগ করলে আমি আইনজীবীর সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

/এএম/
সম্পর্কিত
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
আখতারুজ্জামানকে গ্রেফতারের নিন্দা -মুক্তির দাবি জামায়াতের
আলোচিত-সমালোচিত মেজর (অব.) আখতারুজ্জামান
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম