কাভার্ডভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৩ আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৩

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন, যাদের মধ্যে স্বামী-স্ত্রীও রয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ইজিবাইক চালক আল আমিন (২৮) ও যাত্রী দীপ গৌতম (৬৫)। আল আমিন সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের বেলাল মিয়ার ছেলে এবং দীপ গৌতম গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়ার নারায়নের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাটারিচালিত ইজিবাইকটিতে দুই নারীসহ সাত যাত্রী সাদুল্লাপুরের দিকে যাচ্ছিলেন। পথে শাহানা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি সিএনজি হঠাৎ পেছন থেকে ওভারটেক করে। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা গাইবান্ধামুখী একটি কার্গোর সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত হন আরও পাঁচ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাদের সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে অজ্ঞাত নারী (৩০) ও মধু ফকিরকে (৫৫) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অপর আহতরা হলেন— শরিফুল ইসলাম (২৮), ফারুক মিয়া (৪৬) ও তার স্ত্রী বিউটি বেগম (২৮)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট মোর্শেদুল ইসলাম জানান, আহত পাঁচ জনের মধ্যে তিন জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত কার্গো ও দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এদিকে, দুর্ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

/এফআর/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম