ভিজিএফের চাল ১০ কেজির জায়গায় ৮ কেজি দিলে প্রতিবাদ করবেন: সমাজকল্যাণমন্ত্রী 

হিলি প্রতিনিধি 
১৮ মার্চ ২০২৬, ১৭:৪১ আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১৭:৪১

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘কোনও ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। সেটা যে ধরনের অন্যায়ই হোক। চোরা কারবারি হোক, চাঁদাবাজি হোক, জমি দখলই হোক কিংবা কারও ওপর জুলুম হোক; কোনও ধরনের অন্যায়কে কেউ প্রশ্রয় দেবেন না আপনারা। এমনকি ভিজিএফের চাল বিতরণে অনিয়ম হলে কিংবা যদি কেউ ১০ কেজির জায়গায় ৮ কেজি দেয় তারও প্রতিবাদ করবেন।’

বুধবার (১৮ মার্চ) দুপুরে নবাবগঞ্জের মতিহারাতে দিনাজপুর-৬ সংসদীয় আসনের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘অসহায় মানুষের জন্য সরকারের বিভিন্ন কর্মসূচি রয়েছে। প্রতিবন্ধীদের কার্ড, গর্ভবতী মায়েদের ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা- এগুলো কিন্তু আপনাদের অধিকার। এখান থেকে কেউ টাকা কেটে-কুটে কম দেওয়ার কোনও সুযোগ নেই।’

তিনি বলেন, ‘একটামাত্র উপজেলায় ফ্যামিলি কার্ড চালু হয়েছে এই অঞ্চলে, তার মধ্যে নবাবগঞ্জ রয়েছে। একটামাত্র উপজেলায় প্রধানমন্ত্রী খাল খননে নিজে উপস্থিত থেকেছেন, সেটা হচ্ছে কাহারোল। কাজেই মনে রাখতে হবে প্রধানমন্ত্রীর নানির বাড়ির এলাকা দিনাজপুর। কাজেই উন্নয়ন হবে আশা করা যায়। বিএনপি হলো জনগণের দল, আমরা সবসময় জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে চাই। জনগণের সুখ-দুঃখ-কষ্টে সবসময় বিএনপি পাশে থাকতে চায়। আমাদের এলাকাকে যদি ভালো রাখতে চাই, আমাদের সব পর্যায়ের নেতাকর্মী, সকল ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

/এএম/ 
সম্পর্কিত
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম