জ্বালানি তেল নিয়ে পাম্প কর্মচারী ও ক্রেতাদের সংঘর্ষ

লালমনিরহাট প্রতিনিধি
২৯ মার্চ ২০২৬, ১৯:৩৪ আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৯:৩৪

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ‘ফাতেমা ফিলিং স্টেশনে’ তেল নিয়ে মালিক ও ক্রেতার মধ্যে মারমারিতে তিন জন মারাত্মক আহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) বিকাল ৩টার সময় ফাতেমা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়।

লাইনে দাঁড়ানো অন্য সব ক্রেতা তাৎক্ষণিক ভিডিও ধারণ করেন। ফেসবুকসহ স্যোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রেতারা লাইন ধরে তেল কিনছিলেন। ফিলিং স্টেশনের ম্যানেজার ৩টার সময় দুপুরের খাবার খেতে যেতে চাইলে ওই ক্রেতা নিজ হাতে তেল নিতে চান। পরে ফিলিং স্টেশনের ক্যাশ রুমে প্রবেশ করেন। এ সময় ওই ক্রেতাসহ অন্য ২/৩ ক্রেতার ওপর হামলে পড়েন ফিলিং স্টেশনের কর্মীরা।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন রক্তাক্ত ক্রেতা পুলিশের কাছে সাহায্য চাইছেন। তখন পুলিশ সদস্যরা নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে ওসির সরকারি নম্বরে কল দিলে এসআই জাহাঙ্গীর নামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মারামারি হবে বা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে যাই, আমরা কাউকে আহত-মারামারি দেখি নাই। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসে তেল দিয়েছি।

/এফআর/
সম্পর্কিত
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম