বিএনপি নেতার বাড়ি থেকে জ্বালানি তেল জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৬, ২০:৪১ আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ২০:৪১

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের বাড়ি থেকে তিনটি ড্রামে থাকা প্রায় ৫০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের চন্দ্রখানা গ্রামের কলেজ রোড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এই তেল জব্দ করেন। ইউএনও দিলারা আক্তার এ তথ্য জানান।

তবে অভিযুক্ত বিএনপি নেতা আবুল হোসেন তার বাড়িতে অভিযান চালানোর বিষয়টি অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘আমার বাড়িতে কোনও অভিযান চালানো হয়নি।’

আবুল হোসেন উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ফুলবাড়ী উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে উপজেলার ‘কবির মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আবুল হোসেনের বাড়িতে জ্বালানি তেল মজুত থাকার খবরে ইউএনও দিলারা আক্তার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। ফুলবাড়ী থানা পুলিশ অভিযানে অংশ নেয়। অভিযানে আবুল হোসেনের বাড়ির একটি ঘর থেকে দুটি বড় ও একটি ছোট ড্রামে থাকা প্রায় ৫০ লিটার অকটেন জব্দ করা হয়। পরে তেলগুলো নিলামে বিক্রি করা হয়। তবে অভিযুক্ত আবুল হোসেন ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় তাকে কোনও শাস্তি দেননি ভ্রাম্যমাণ আদালত। তাকে সতর্ক করা হয়েছে।

তবে অভিযানের বিষয়টি অস্বীকার করেছেন আবুল হোসেন। তিনি বলেন, ‘আমার বাড়িতে কোনও অভিযান চালানো হয়নি। কোনও তেল উদ্ধারের ঘটনাও ঘটেনি। কোথায় থেকে উদ্ধার হয়েছে, তা আমি জানি না।’

ইউএনও দিলারা আক্তার বলেন, ‘আবুল হোসেনের বাড়ি থেকে প্রায় ৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ভুল স্বীকার করায় তাকে সতর্ক করা হয়েছে। উদ্ধারকৃত তেল নিলামে বিক্রি করা হয়েছে। বিক্রি করা তেলের টাকা রাষ্ট্রীর কোষাগারে জমা দেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম