যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

রংপুর প্রতিনিধি 
১০ এপ্রিল ২০২৬, ০২:২৩আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০২:২৩

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় রংপুর মহানগরীতে রাকিব হাসান (১৭) নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মাদক কারবারিরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে মাছুয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে। 

পুলিশ, স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বৈরাগিপাড়া এলাকার মমিনকে মাদক ব্যবসা বন্ধ করতে বলায় রাকিবের সঙ্গে বিরোধ দেখা দেয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে মমিনের নেতৃত্বে তার সহযোগীরা রাকিবকে বাসা থেকে ডেকে মাছুয়াপাড়া বাজারে নিয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে চলে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পাশাপাশি সিআইডি পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে হত্যার আলামত সংগ্রহ করে। 

রাকিবের বাবা আব্দুস সামাদ বলেন, “মমিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে আমার ছেলে মাদক ব্যবসা না করার জন্য বললে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জেরে রাকিবকে বাসা থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে শত শত মানুষের সামনে কুপিয়ে হত্যা করেছে। মমিন ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হত্যার বিচার চাই।” 

রংপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন দলের নেতাদের নিয়ে সন্ধ্যায় রাকিবের বাসায় গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, “রাকিব জুলাই যোদ্ধা এবং যুবদল নেতা। মাদক ব্যবসায়ী মমিন ও তার ক্যাডাররা নৃশংসভাবে হত্যা করেছে। পুলিশ ও প্রশাসনকে বলবো, দ্রুত সময়ের মধ্যে মমিন ও তার সহযোগীদের গ্রেফতার করুন। আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।” 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, “মমিন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় রাকিবকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। খুনিদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে।” 

 

/এএম/ 
সম্পর্কিত
স্বামীর সঙ্গে সম্পর্কের কারণে বান্ধবীকে খুন, স্বামী-সহযোগী রিমান্ডে
‌‘তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাবো’, ৩ সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা
রংপুরে চার খুন: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলো দুই আসামি 
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান ঢাকা চেম্বার সভাপতির
ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান ঢাকা চেম্বার সভাপতির
ফ্রি হেলথ ক্যাম্পে ২০০ সদস্যকে সেবা দিয়েছে সিজেএফডি 
ফ্রি হেলথ ক্যাম্পে ২০০ সদস্যকে সেবা দিয়েছে সিজেএফডি 
ওয়াশরুমের ছাদে লুকিয়ে পুলিশকে ছয় গুলি—রুদ্ধশ্বাস অভিযানে ধরা পড়লো মোবারক
ওয়াশরুমের ছাদে লুকিয়ে পুলিশকে ছয় গুলি—রুদ্ধশ্বাস অভিযানে ধরা পড়লো মোবারক
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন