গাইবান্ধায় বজ্রাঘাতে চাচা-ভাতিজাসহ ৫ জনের মৃত্যু, স্বজনদের আহাজারি

গাইবান্ধা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ২০:৫৫ আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ২০:৫৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় বৃষ্টির সময় বজ্রাঘাতে চাচা-ভাতিজাসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। নিহতদের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।

রবিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রাম, ফুলছড়ির দেলুয়ার চর ও সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফুয়াদ হাসান (৩৫), রাফি চৌধুরী (৮) ও মিজানুর রহমান (১৮)। ফুয়াদ হাসান সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলম চৌধুরীর ছেলে, রাফি চৌধুরী ছোটন চৌধুরীর ছেলে এবং মিজানুর রহমান নবির হোসেনের ছেলে। নিহত রাফি ও মিজান সম্পর্কে চাচা-ভাতিজা।

এ ঘটনায় আহত হয়েছেন শামীম (১৭), তিনি একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া নিহত মোহাম্মদ নাব্বার আলী (৬৫) সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বাসিন্দা ও মানিক মিয়া ফুলছড়ি উপজেলার দেলুয়ার চরের বাসিন্দা। 

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বৃষ্টির সময় বাড়ির পাশে একটি টিনের ঘরে গরু নিয়ে আশ্রয় নেন ফুয়াদ হাসান। এ সময় সেখানে রাফি, মিজান ও শামীমও আশ্রয় নেন। হঠাৎ বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই ফুয়াদ হাসানের মৃত্যু হয় এবং অপর তিন জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাফি চৌধুরী ও মিজানুর রহমানের মৃত্যু হয়।

ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান মন্ডল বলেন, ‘বজ্রাঘাতের ঘটনায় প্রথমে একজন মারা যান এবং আহত তিন জনকে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।’

অপরদিকে বিকালে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে মোহাম্মদ নাব্বার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ছাড়া ফুলছড়ি উপজেলার যমুনা নদীর দুর্গম দেলুয়ার চরে বজ্রাঘাতে মানিক মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃষ্টির সময় ঘোড়ার গাড়িতে করে ভুট্টা নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

পাশাপাশি ফুলছড়ি উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রাঘাতে আলী আকবর (৭০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। বিকালে উপজেলার ফজলুপুর ইউনিয়নের বুলবুলির চর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।

 

/এএম/ 
সম্পর্কিত
বিরোধ মেটাতে সালিশ, চেয়ারম্যানের সামনেই দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
রাজধানী‌তে লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত
৪৫ বছর পর স্বীকৃতি, বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায় লাল-সবুজের পতাকায়
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম