অভিযানে পুলিশের ওপর ‘হামলা’, হাতকড়াসহ দৌড়ে পালালো আসামি

লালমনিরহাট প্রতিনিধি
১৪ মে ২০২৬, ১৯:৫৮ আপডেট : ১৪ মে ২০২৬, ১৯:৫৮

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই এএসআই (সহকারী উপপুলিশ পরিদর্শক)। মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় গ্রেফতার হওয়া এক আসামি হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়। 

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্যসিঙ্গিমারী গ্রামে এ ঘটনা ঘটে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন- হাতীবান্ধা থানার এএসআই আইয়ুব আলী ও এএসআই রফিকুল ইসলাম। তারা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হাতীবান্ধা থানা পুলিশের একটি দল মধ্যসিঙ্গিমারী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকসহ এক কারবারিকে গ্রেফতার করে হাতকড়া পরায় পুলিশ। তাকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে অন্য মাদক কারবারিরা দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশ কর্মকর্তাদের পিটিয়ে আহত করে এবং গ্রেফতার সহযোগীকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আসামি হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়।

ওসি রমজান আলী বলেন, ‘মাদক কারবারিদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে এলাকায় অভিযান শুরু হয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।’

কারা এই হামলার সঙ্গে জড়িত এবং ছিনিয়ে নেওয়া আসামির পরিচয় কী, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘তদন্ত ও আসামিদের গ্রেফতারের স্বার্থে আপাতত হামলাকারীদের নাম জানানো যাচ্ছে না।’

লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।’

/এএম/ 
সম্পর্কিত
শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া: গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ঘোষণা
গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, শহরজুড়ে টহল দিচ্ছে পুলিশ-বিজিবি
রামপুরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক