রাতের আঁধারে বিএসএফের পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি

হিলি প্রতিনিধি
০৬ জুন ২০২৬, ১৭:৪৮ আপডেট : ০৬ জুন ২০২৬, ১৭:৪৮

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে ৫ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেই প্রচেষ্টা রুখে দিয়েছে।

শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৩টার সময় উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত এলাকায় এই পুশইন চেষ্টার ঘটনা ঘটে। ভারতের চকগোপালপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা এই প্রচেষ্টা চালায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে পুশইন রুখে দেন। স্থানীয় গ্রামবাসী তাদের সহযোগিতা করেন।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ভোরে বিএসএফ সদস্যরা পাঁচ জনকে ঘাসুড়িয়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করে পুশইন চেষ্টা রুখে দেয়। ভারত থেকে যেন অবৈধপথে কোনও প্রকার মানুষ যেন হিলি সীমান্ত এলাকায় দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে বা বিএসএফ যেন কাওকে বাংলাদেশে পুশইন করতে না পারে সে লক্ষ্যে বিজিবির টহল বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি করা হচ্ছে। এ ছাড়াও অরক্ষিত সীমান্ত এলাকায় গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিজিবির নজরদারি করছে। এখন পর্যন্ত সীমন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনও মানুষ পুশইন হয়নি।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
তেলের দাম বাড়ায় জমিতে সেচ দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে
ছেলে-মেয়েরা যাতে কোনোভাবেই মাদকাসক্ত না হয়: ডা. জাহিদ 
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম