শিশুকে ধর্ষণের পর হত্যা, জনতা-পুলিশ সংঘর্ষে ডিসি-এসপির গাড়ি ভাঙচুর

লালমনিরহাট প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ১৮:০৫আপডেট : ১৬ জুন ২০২৬, ১৮:০৫

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছরের এক শিশু নিখোঁজের একদিন পর মাটিচাপা দেওয়া অবস্থায় বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে একজনের বাড়িতে হামলা ও ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জেলা প্রশাসক, এসপি ও পুলিশের গাড়ি ভাঙচুর করেছেন স্থানীয় লোকজন। এ সময় ১৮ পুলিশ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের একটি গ্রামের ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়তো।

শিশুর পরিবার ও স্থানীয় লোকজনের অভিযোগ, সোমবার বিকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ বস্তায় ভরে ভুট্টাক্ষেতে পুঁতে রাখা হয়েছিল। আজ সকালে মরদেহ উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ। এরপরই পুলিশ ও অভিযুক্ত ব্যক্তির বাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা।

পরিবার ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, প্রতিদিনের মতো সোমবার বিকালে বাড়ির পাশে খেলতে যায় শিশুটি। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে কোনও সন্ধান পাননি। আজ সকালে গ্রামের লোকজন একটি ভুট্টাক্ষেতের কিছু গাছ ভাঙা ও কাঁচা মাটি দেখে সন্দেহ করেন। পরে সেখানকার একটি গর্তের ভেতর বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ মাটিচাপা দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

শিশুটির বাবা বলেন, ‘গ্রামে আমার কোনও শত্রু নেই। আমি একজন সাধারণ কৃষক। গতকাল দুপুরেও মেয়ের সঙ্গে একসঙ্গে খাবার খেয়েছি। আমার ছোট শিশু মেয়েটিকে যারা এভাবে নির্যাতন করে মারলো, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’ 

শিশুটির মা বলেন, ‘মেয়েটিকে কোনও প্রলোভন দেখিয়ে বা জোরপূর্বক গ্রামের ভুট্টাক্ষেতে নিয়ে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে।’

শিশুটির বাবার অভিযোগ, শিশুটি নিখোঁজ হওয়ার আমরা থানায় গিয়েছিলাম। এ সময় ঘুষ দাবি করে পুলিশ। আমাদের পক্ষ থেকে ১০ হাজার টাকা দিতে চাইলেও ওসি তা নেননি। আরও বেশি টাকা দাবি করেন।

এদিকে দুপুরে অভিযুক্ত সন্দেহে একজনের বাড়িতে হামলা-ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেন স্থানীয় লোকজন। সেখানে পুলিশ গেলে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে জেলা পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের গাড়িও ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান উপস্থিত জনতাকে নাজমুল হককে প্রত্যাহার করা হবে জানালে এবং অভিযুক্তদের দ্রুত বিচারের আশ্বাস দিলে স্থানীয় লোকজন শান্ত হন। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
 
আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।’

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কিনা।’ 

হামলা-ভাঙচুরের বিষয়ে ওসি বলেন, ‘এলাকার উত্তেজিত জনতা স্থানীয় কয়েকটি বাড়িতে সন্দেহবশত হামলা ও ভাঙচুর করেছেন। এমনকি তারা প্রশাসনের যানবাহনে হামলা ও ভাঙচুর করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। হামলা ও ভাঙচুর ঠেকাতে গিয়ে কয়েকজন পুলিশ আহত হয়েছেন।’

/এএম/ 
সম্পর্কিত
শিশু ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার আটক
বাসায় আগুন, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার
‘জুলাইয়ে পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম, আপনারা দেখেন নাই’
সর্বশেষ খবর
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা