দীর্ঘ ২০ বছরের আইনি লড়াই, নিহতের স্ত্রী-শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন

কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ১৫:৩২আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৫:৩২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কেতাব উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তার স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও স্ত্রীর প্রেমিককে দোষী সাব্যস্ত করে প্রত্যেকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা জজ জয়নাল আবেদীন এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি তারিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নিহত কেতাব উদ্দিনের স্ত্রী নুর নাহার, শ্বশুর নুর মোহাম্মদ, শাশুড়ি ছকিনা বেগম ও স্ত্রীর প্রেমিক আব্দুল গফুর। রায় ঘোষণার সময় আসামিরা প্রত্যেকে আদালতে উপস্থিত ছিলেন। আদালত সাজা পরোয়ানা মূলে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হত্যাকাণ্ডের শিকার কেতাব উদ্দিন জেলার ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডল গ্রামের আলী মুদ্দিনের ছেলে। ২০০৬ সালে তাকে শ্বশুরবাড়িতে দাওয়াতের কথা বলে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে মামলা সূত্রে জানা গেছে।

মামলা সূত্রে জানা গেছে, কেতাব উদ্দিনের স্ত্রী নুর নাহারের সঙ্গে আব্দুল গফুরের প্রেমের সম্পর্কের জেরে বিবাদ চলে আসছিল। এর মধ্যে ২০০৬ সালের ১৮ এপ্রিল রাতে আসামি নুর নাহার তার স্বামীকে দাওয়াতের কথা বলে একই গ্রামে বাবার বাড়িতে নিয়ে যান। পরিকল্পনা অনুযায়ী প্রেমিক আব্দুল গফুর ও অন্য আসামিরা যোগসাজশে কেতাব উদ্দিনকে পিটিয়ে এবং শ্বাসরোধে হত্যা করে। কেতাবের লাশ তাদের বাড়ির কাছে একটি জমিতে ফেলে রাখে। এ ঘটনায় নিহত কেতাবের বাবা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় মামলা করেন। দীর্ঘ ২০ বছর আইনি লড়াই শেষে মঙ্গলবার আদালত নিহতের স্ত্রী ও শ্বশুর-শাশুড়িসহ চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। অপর আসামিদের খালাস প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন- অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তারিকুর রহমান।

/এফআর/
সম্পর্কিত
‘ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফের তথ্য সম্পূর্ণ মিথ্যা’ 
এমসি কলেজে ধর্ষণের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
কেন ‘ফার্মের মুরগি’ স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা?
কেন ‘ফার্মের মুরগি’ স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা?
আক্রমণ, রক্ষণ আর গোলকিপিংয়ের শীর্ষে নেই কোনো আর্জেন্টাইন
আক্রমণ, রক্ষণ আর গোলকিপিংয়ের শীর্ষে নেই কোনো আর্জেন্টাইন
সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ
সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ
পরীক্ষা কেন দুই-একদিন পেছানো গেল না, শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন
পরীক্ষা কেন দুই-একদিন পেছানো গেল না, শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন
সর্বাধিক পঠিত
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
সারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
সংবাদ সম্মেলনে পাবনা বিএনপিসারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা