হিলি বন্দর দিয়ে ভারত থেকে একদিনে এসেছে ২১ টন কাঁচা মরিচ

হিলি প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৬, ১১:০৬ আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১১:০৬

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে দীর্ঘ সাড়ে ৮ মাস পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই ট্রাক দেশে প্রবেশ করেছে। তিন ট্রাকে ২১ টন মরিচ এসেছে।

ভারতের কাটিহার থেকে এসব কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে। এতে করে দেশের বাজারে পণ্যটির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমে আসবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গতবছরের ২০ নভেম্বর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হয়েছিল।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, দেশে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠলে রবিবার সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়। সোমবার বিকাল ৪টা পর্যন্ত হিলি স্থলবন্দরের ৭৪ আমদানিকারক ২৭ হাজার ১১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন। ইতিমধ্যেই ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। দ্রুত আমদানি করা মরিচের নমুনা সংগ্রহ করে তার সার্টিফিকেট প্রদান করা হবে এরপর তারা বন্দর থেকে খালাস নিতে পারবেন।

/এফআর/
সম্পর্কিত
১৮ দেশের গুরুত্বপূর্ণ বাজার ঘিরে রফতানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার
তেলের দাম বাড়ায় জমিতে সেচ দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে
ছেলে-মেয়েরা যাতে কোনোভাবেই মাদকাসক্ত না হয়: ডা. জাহিদ 
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম