আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

গাইবান্ধা প্রতিনিধি
১০ আগস্ট ২০২৬, ১৪:১২ আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৭:০৪

নাম উল্লেখ না করে শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‘আপনারা যে পথে হাঁটছেন, সে পথেই আপা হেঁটেছিলেন। যাওয়ার আগে তিনি বলেছিলেন—‘‘আপা পালায় না।’’ কিন্তু শেষ পর্যন্ত স্লোগান উঠেছে ‘‘পালাইছে রে, পালাইছে—আপা পালাইছে।’’

তিনি আরও বলেন, ‘‘সুতরাং যারা সে পথে হাঁটবেন, তাদেরও পালাতে হবে। কারণ এই পথ পালানোর পথ; এই পথের শেষ ঠিকানা দিল্লি।’’

সোমবার (১০ আগস্ট) সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গাইবান্ধার সাঘাটায় সরকারদলীয় সন্ত্রাসীদের হামলায় নিহত ইসলামী ছাত্রশিবির নেতা শহীদ সাইফুল্লাহ বারী হত্যার বিচার এবং সারা দেশে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে এ জনসমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ।

ডা. শফিকুর রহমান বলেন, ‘‘বাংলার জমিনে কোনও ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না, কোনও ফ্যাসিবাদ বরদাশত করা হবে না। আমরা ফ্যাসিবাদের সব পথ বন্ধ করতে চাই। জনগণের রায় মেনে নিয়ে প্রয়োজনীয় সংস্কার সাধনের মাধ্যমে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের পথ তৈরি করতে হবে।’

জামায়াত আমির আরও বলেন, ‘‘আমরা কাপুরুষ নই, দুর্বল নই। জাতির প্রয়োজনের সময় আমরা ছিলাম, আছি এবং থাকব। যতদিন বেঁচে থাকব, মানুষ হিসেবে মর্যাদা নিয়ে বাঁচতে চাই।’’

কাপুরুষদের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন, ‘‘যারা অপরাধ করে, যারা দখল-বাণিজ্য করে, যারা নিরীহ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে, যারা মা-বোনের ইজ্জত লুণ্ঠন করে—তারাই কাপুরুষ। সে যে-ই হোক না কেন, এমনকি সে যদি আমার সন্তানও হয়, তবু সে কাপুরুষ।’’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘‘দেশে খুন ও হত্যা এবং নানা অপরাধ বেড়েই চলেছে।’’

তিনি নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারীসহ সারা দেশে খুন, গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

এর আগে সোমবার (১০ আগস্ট) সকালে সাঘাটার বোনারপাড়ায় পৌঁছে নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে তিনি নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং মতবিনিময় করেন।

 

 

/এনআই/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
গত সাত মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ সরকার: জামায়াত আমির
জুলাই সনদ বাস্তবায়ন: আবারও আলোচনায় ‘নোট অব ডিসেন্ট’
সর্বশেষ খবর
জাপানে ৬ গোলের ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রথম পয়েন্ট
জাপানে ৬ গোলের ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রথম পয়েন্ট
সমাজে নারীদের জড়িয়ে যত অপকর্ম, সবকিছুর সঙ্গে বিরোধী দল: পানিসম্পদ মন্ত্রী
সমাজে নারীদের জড়িয়ে যত অপকর্ম, সবকিছুর সঙ্গে বিরোধী দল: পানিসম্পদ মন্ত্রী
ভবানীগঞ্জে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন পানিসম্পদ মন্ত্রীর 
ভবানীগঞ্জে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন পানিসম্পদ মন্ত্রীর 
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না