হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই

হবিগঞ্জ প্রতিনিধি
০৮ জুন ২০১৯, ১৫:০২আপডেট : ০৮ জুন ২০১৯, ১৫:০২

হবিগঞ্জে আগুনে ১০টি দোকান পুরে ছাই

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিয়ন এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ আরিফুল ইসলাম জানান, শুক্রবার রাত সোয়া ১টার দিকে শায়েস্তাগঞ্জের বাছিরগঞ্জ বাজারে সোহেল মিয়ার ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয়।পরে মুহূর্তের মধ্যেই আগুন বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারনা করা হচ্ছে। আগুনে একটি হার্ডওয়্যারের দোকান, একটি তুলার দোকান, একটি কনফেকশনারি ও মোটরসাইকেল পার্সের দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী