‘ডোপ টেস্টের মাধ্যমে শাবি ছাত্রলীগও মাদকমুক্ত করা হবে’

শাবি প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২০, ০১:১০আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০১:২৯

শাবি ছাত্রলীগের সমাবেশ ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন। তিনি বলেন, ‘সভাপতি ও সাধারণ সম্পাদকের ডোপ টেস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে মাদক নির্মূল অভিযান শুরু হবে। ক্যাম্পাসে র‌্যাগিং, মাদক সেবন ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।’
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র‌্যালি শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় রুহুল আমিন আরও বলেন, ‘শাবিতে কোনও ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, শাবি ছাত্রলীগ মাদকমুক্ত থাকবে। সভাপতি ও সাধারণ সম্পাদকের ডোপ টেস্টের পর একে একে সবাইকে এই টেস্টের আওতায় নিয়ে আসা হবে।’
মুজিববর্ষে শাবিকে মাদকমুক্ত রাখতে শাখা ছাত্রলীগ মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচি ও কনসার্টের আয়োজন করবে বলেও জানান তিনি।
শাবি ছাত্রলীগের র‌্যালি এর আগে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্টের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে সমাবেশে মিলিত হয়।
এছাড়া শিক্ষাভবন সংলগ্ন অর্জুনতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে শাখা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, ক্যাম্পাসকে মাদকমুক্ত করতে চলতি শিক্ষাবর্ষ থেকে ডোপ টেস্টের মাধ্যমে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই অংশ হিসেবে শাবি ছাত্রলীগও নিজেদের মাদকমুক্ত করার ঘোষণা দিলো।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি