শিশু তুহিন হত্যা: বাবা-চাচার মৃত্যুদণ্ড, আরও দুই চাচা খালাস

সুনামগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০২০, ১২:৫৩আপডেট : ১৬ মার্চ ২০২০, ১৪:৫৫

আদালতে আসামিরা সুনামগঞ্জে শিশু তুহিন হত্যা মামলায় তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা নাছির উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও দুই চাচা মাওলানা আব্দুল মোছাব্বির ও জমসেদ আলীকে খালাস দিয়েছেন জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার।

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় আসামিদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী পিপি শামছুন নাহার বেগম জানান, আদালতের রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৩ অক্টোবর রাতে সুনামগঞ্জের কেজাউড়া গ্রামে ঘুম থেকে তুলে নিয়ে হত্যা করে তুহিনের লাশ বাড়ির পাশে একটি কদম গাছে ঝুলিয়ে রাখে আসামিরা। তুহিনের কান, পুরুষাঙ্গ কেটে পেটে প্রতিপক্ষের নাম লেখা দুটি চাকু ঢুকিয়ে রাখে তারা।

এ ঘটনায় তুহিনের মা বাদী হয়ে ৫ জনকে আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা এস আই আবু তাহের মোল্লা তুহিনের বাবা, চাচা ও ভাইসহ ৫ আসামির বিরুদ্ধে গত বছরের ৩০ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার কিশোর আসামি শাহরিয়ারকে ১০ মার্চ শিশু আদালতের বিচারক জাকির হোসেন ৮ বছরের আটকাদেশ প্রদান করেন।

প্রতিপক্ষ ছালাতুল ও তুহিনের এক চাচার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তুহিনের বাবা, চাচার। প্রতিপক্ষকে ফাঁসাতে তুহিনকে তারা হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে