শ্বাসকষ্টে স্ত্রীর মৃত্যু, করোনা পরীক্ষা করা হচ্ছে স্বামীর

সুনামগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ১৭:২৩আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৭:২৪

সুনামগঞ্জ সুনামগঞ্জ শহরের পূর্ব নতুনপাড়ায় ৬০ বছর বয়সী এক নারী কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (৩০ মার্চ) ভোরে  হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় উৎকণ্ঠা দেখা দেয়। এই পরিস্থিতিতে ওই নারীর স্বামী করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ ও রোগীর স্বজনরা জানান, সুনামগঞ্জ শহরের পূর্ব নতুনপাড়ায় মৃত ওই নারী দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। কয়েকদিন ধরে তিনি সর্দি-কাশিতেও আক্রান্ত হন। সোমবার ভোরে পরিবারের লোকজন তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক কামরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

ওই নরীর স্বামী জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ তিনি মারা গেছেন। তাদের পরিবারের কেউ বিদেশ ভ্রমণ করেননি।

সিভিল সার্জন মো. শামছ উদ্দিন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই এই নরী মারা যান বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট ছিল বলে তার স্বামী জানিয়েছেন। ওই নরীর স্বামী করোনায় আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য তাকে সিলেটে পাঠানো হয়েছে। পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মৃত নারীর শেষকৃত্য সম্পন্ন হওয়ায় তার করোনা পরীক্ষা করা যায়নি বলে জানান সিভিল সার্জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের