বাসা থেকে বের করে দেওয়া সেই ভাড়াটিয়াকে নগদ অর্থ প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি
১৭ মে ২০২০, ১১:১৭আপডেট : ১৭ মে ২০২০, ১১:২৬

বাসা থেকে বের করে দেওয়া ভাড়াটিয়াকে দেওয়া হচ্ছে নগদ অর্থ ঠিক সময়ে ভাড়া দিতে না পারায় শিশুসহ একটি পরিবারকে গত বুধবার (১৩ মে) সন্ধ্যার পর বাসা থেকে বের করে দেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পৌর শহরের শাপলাবাগ আবাসিক এলাকার এক বাড়িওয়ালা। তবে ওই দিন সেহেরির পর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান পরিবারটিকে পুনরায় বাসায় তুলে দেন। এ নিয়ে বাংলা ট্রিবিউনে খবর প্রকাশিত হওয়ার পর শনিবার (১৬ মে) ওই নারীর বাসায় গিয়ে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ প্রদান করেন ওয়ালটন গ্রুপের ন্যাশনাল সেলস ম্যানেজার ওয়ালিউল ইসলাম আজিম।

তার পক্ষে এই অর্থ ওই নারীর  হাতে তুলে দেন ওয়ালটনের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সিনিয়র সেলস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান কামাল এবং শ্রীমঙ্গল শোরুমের জুনিয়র অফিসার জয় সরকার।

এ সময় উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সম্পাদক এম এ রকিব, তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী শেখ সারোয়ার জাহান জুয়েল।

ওয়ালিউল ইসলাম আজিম বাংলা ট্রিবিউনেক বলেন, 'এই মহামারির সময় সবাকেই একে অপরের পাশে থাকা উচিত। কিন্তু ওই বাড়িওয়ালা ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করে দিয়ে অমানবিক কাজ করেছেন। এটি অত্যন্ত দুঃখজনক। বাংলা ট্রিবিউন থেকে খবর জেনে আমি ওই নারীকে সহযোগিতার সিদ্ধান্ত নিই।’

আরও পড়ুন...

৭০০ টাকা ভাড়ার জন্য রাতে বের করে দিলেন বাড়িওয়ালা 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী