মৌলভীবাজারে করোনা উপসর্গে যুবকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
০৯ জুলাই ২০২০, ১৮:৫৬আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৯:০৩

করোনাভাইরাস মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে মনা মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) বিকালের দিকে তার মৃত্যু হয়। মনা মিয়া শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর দিনারপুর চা বাগান এলাকার পাসু মিয়ার ছেলে।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসারর ডা. আহমেদ ফয়সল জামান বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান। তিনি জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মৌলভীবাজারে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৩ জনে। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯৮ জন। জেলায় করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব না থাকায় এখনও রিপোর্ট আসার অপেক্ষায় ৪৫০ জনের। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ১১ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের