রায়হান হত্যা: কনস্টেবল টিটুর আরও ৩ দিনের রিমান্ড

সিলেট প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২০, ১৯:৩৩আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২০:০৪

 

সিলেট সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে মো. রায়হান আহমদ নিহতের ঘটনায় বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৫ অক্টোবর) ৫ দিনের রিমান্ড শেষে বিকালে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক মুহিদুল ইসলাম আদালতে তাকে হাজির করে আরও ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে সিলেট অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক জিয়াদুর রহমান ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পরিদর্শক মুহিদুল ইসলাম। তিনি জানান, কনস্টেবল টিটুকে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য বলা হলে সে তা দেয়নি, এজন্য পিবিআই আরও ৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালতের তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) টিটুর ৫ দিনের রিমান্ড শেষ হয়। ২০ অক্টোবর পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেফতার করে। ওই দিনই তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই মামলায় শনিবার আরেক কনস্টেবল হারুনুর রশিদকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। টিটু ও হারুন বন্দরবাজার ফাঁড়িতে কর্মরত ছিলেন। রায়হান আহমদ নিহতের ঘটনায় টিটু-হারুনসহ আরও ৪ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছিল। 

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪) নামের এক যুবক। পরে সিলেট ওসমানী হাসপাতালে মারা যান তিনি। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। এই ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে হেফাজতে মৃত্যু আইনে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন নিহতের স্ত্রী।

এরপর পুলিশের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি রায়হানকে ফাঁড়িতে এনে নির্যাতনের প্রাথমিক প্রমাণ পায়। তদন্ত কমিটির সুপারিশে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটুচন্দ্র দাসকে বরখাস্ত এবং এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেনকে প্রত্যাহার করা হয়।

আরও পড়ুন:  

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অনশনে রায়হানের মা

পুলিশ ফাঁড়িতে রায়হানকে হত্যা: কনস্টেবল হারুনের ৫ দিনের রিমান্ড

দ্বিতীয় দফা ময়নাতদন্ত: ভোঁতা অস্ত্রের আঘাতেই রায়হানের মৃত্যু

আকবরকে পালাতে সহযোগিতা করায় আরেক এসআই বরখাস্ত

রায়হান হত্যার সুষ্ঠু বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী

এসআই আকবর কোথায়?

স্পন্সরশিপ পেয়েছিলেন রায়হান, নভেম্বরেই দাঁড়ানোর কথা ছিল ভিসার জন্য

রায়হানের দ্বিতীয় ময়নাতদন্তে মেডিক্যাল বোর্ড গঠন

কবর থেকে রায়হানের লাশ তুলেছে পিবিআই

আলোচনায় এসআই আকবরের বাড়ি 

এসআই আকবরের টর্চার সেলের নাম ‘ভিআইপি রুম’!

রায়হানের লাশ তুলে ফের ময়নাতদন্ত করবে পিবিআই

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু: ৪ পুলিশ বরখাস্ত, ৩ জনকে প্রত্যাহার

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় মামলা

মোবাইল নম্বরটি কার?

গণপিটুনির প্রমাণ মেলেনি সিসিটিভি ফুটেজে, দাবি কাউন্সিলরের

পুলিশ হেফাজতে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি