হবিগঞ্জে করোনার প্রথম টিকা নেবেন জেলা প্রশাসক

হবিগঞ্জ সংবাদদাতা
০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৪

প্রথম ব্যক্তি হিসেবে হবিগঞ্জ থেকে করোনার টিকা নেবেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, আমাদের দেশে যে টিকা এসেছে, সেটি নিরাপদ। তাই গুজব না ছড়িয়ে সবাইকে টিকা নিতে হবে। জেলা প্রশাসক বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী করোনার সামনের সারির যোদ্ধাদের পরই ৫৫ বছরের অধিক বয়স্ক ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে। যার জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।

সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ৭ ফেব্রুয়ারি থেকে করোনার টিকা কার্যক্রম শুরু হবে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে আনুষ্ঠানিক এ কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে টিকা প্রয়োগের জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জেলায় করোনার টিকা প্রয়োগের জন্য ২৪টি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে ২ জন ভ্যাকসিন ডোজার এবং চার জন করে স্বেচ্ছাসেবী থাকবে। সেই হিসেবে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ৮টি বুথ স্থাপন করা হবে। এছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি করে বুথ বসানো হবে। পাশাপাশি জেলায় দুটি বুথ স্ট্যান্ডবাই রাখা হবে। প্রয়োজনে তাদেরকে কাজে লাগানো হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

/টিটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী