সুনামগঞ্জে এমপি মানিক প্রথম করোনার ভ্যাকসিন গ্রহণ করবেন

সুনামগঞ্জ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৭

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ৭ ফেব্রুয়ারি সকাল ৮টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে শুরু হচ্ছে করোনার ভ্যকসিন প্রয়োগ কর্মসূচি। সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক প্রথম ভ্যাকসিন গ্রহণ করে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচির সূচনা করবেন জানিয়েছেন সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। পরে বিভিন্ন পর্যায়ের সম্মুখ যোদ্ধাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হবে। এর আগে সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম প্রথম টিকা নেবেন বলে জানালেও দুপুরের পর তা সংশোধন করে এই তথ্য জানান সিভিল সার্জন।
প্রথম ধাপে সুনামগঞ্জ জেলার জন্য ৮৪ হাজার ভ্যাকসিন এসেছে। জেলার পাশাপাশি ধারাবাহিকভাবে উপজেলাগুলোতেও টিকা দেওয়া শুরু হবে। এজন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

/টিএন/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের