শাহজালালের মাজারে এবারও ওরস হচ্ছে না

সিলেট প্রতিনিধি
১২ জুন ২০২১, ১৪:৪২আপডেট : ১২ জুন ২০২১, ১৪:৪২

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের মতো এবারও হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে ৭০২তম ওরস হচ্ছে না। করোনার সংক্রমণরোধে এবারও ওরস স্থগিতের কথা জানিয়েছেন দরগা-ই হজরত শাহজালাল মাজারের মোতাওয়াল্লি ফাতেহ উল্লাহ আল আমান।

শনিবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ফতেহ উল্লাহ আল আমান বলেন, ১ ও ২ জুলাই (বৃহস্পতিবার ও শুক্রবার) শাহজালাল মাজারের ওরস হওয়ার কথা ছিল। কিন্তু ওরসের আয়োজন করা হলে প্রচুর ভক্ত-অনুরাগী ভিড় করবেন। এতে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব হবে না। করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে। এ কারণে এবারও ওরস আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভক্তদের দরবার শরিফে একত্রিত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।

এ নিয়ে সাতশ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ওরস উদযাপন স্থগিত হলো শাহজালাল (রহ.) মাজারে। এবার ৭০২তম ওরস উদযাপনের কথা ছিল।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম