সিলেট-৩ আসনের উপনির্বাচনে চার জনের মনোনয়ন বৈধ

সিলেট প্রতিনিধি
১৭ জুন ২০২১, ১৪:১৫আপডেট : ১৭ জুন ২০২১, ১৪:১৫

সিলেট-৩ আসনের উপনির্বাচনে চার জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দাখিল হওয়া মনোনয়নে ভোটারদের তথ্য যথাযথ না পাওয়ায় দু’জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক ও স্বতন্ত্র হিসেবে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী ও জুনায়েদ মোহাম্মদ মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এছাড়া শেখ জাহেদুর রহমান মাসুম, ফাহমিদা হোসেন রুমার প্রার্থিতা বাতিল করা হয়।

তিনি বলেন, দুই জনের মনোনয়ন বাতিল হলেও তারা প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে পারবেন।

তিনি আরও জানান, শেখ জাহেদুর রহমান মাসুম নামের এক প্রার্থী মনোনয়নপত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের কোনও তথ্য দেননি। আর মহিলা প্রার্থী ফাহমিদা হোসেন রুমার দাখিলকৃত মনোনয়নপত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের তথ্য দিলেও তা যাচাই-বাছাই করে সঠিক না পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৪ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২৮ জুলাই হবে ভোটগ্রহণের কথা রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী