হাওরে মাছ ধরতে গিয়ে দুই জেলের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
১৬ জুলাই ২০২১, ১৫:৪২আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৫:৪২

হবিগঞ্জে মাছ ধরার সময় বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) সকালে বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের করচা হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দৌলতপুর ইউনিয়নের করচা গ্রামের রিপন বৈষ্ণব (২৮) ও একই ইউনিয়নের কবিরপুর গ্রামের বাবুল বৈষ্ণব (৪৫)। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, করচা নামের হাওরে নিয়মিত মাছ ধরতেন এই দুই জেলে। আজ সকালে সেখানে মাছ ধরতে যান। সাড়ে ৮টার দিকে আকস্মিক বজ্রপাতে দুইজন ঘটনাস্থলেই মারা যান। তারপর সেখানের অন্য জেলেরা তাদের লাশ বাড়িতে পৌঁছে দেন।

বানিয়াচং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ জানান, বজ্রপাতে দুই জেলে নিহতের খবর জেলা অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশনা এলে দুই জেলের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী