ভারতে বৃষ্টি, বিপৎসীমার ওপরে কুশিয়ারার পানি

সিলেট প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ২১:২৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২১:২৯

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অন্যান্য নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতে গতকাল (বুধবার) ১২৮ মিলিমিটার বৃষ্টিপাতের কারণে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া অন্যান্য নদীর পানি বাড়ার কোনও পূর্বাভাস নেই। এমনকি বড় ধরনের বন্যার হওয়ারও কোনও আভাস নেই।’

সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টা পর্যন্ত সিলেটের সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ১১.৩১, সিলেট সদর পয়েন্টে ৯.২৭ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর আমলশীদ পয়েন্টে ১৩.৭৮, শেওলা পয়েন্টে ১১.৭৭, শেরপুর পয়েন্টে ৮.৩৯ সেন্টিমিটারে পানি প্রবাহিত হচ্ছে। লোভা, সারি ও ধলাই নদীতে যথাক্রমে ১২.৩৯, ৯.৪৮ ও ৯.৩৭ সেন্টিমিটারে পানি প্রবাহিত হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম