নিখোঁজের ৪ দিন পর ডোবায় মিললো কিশোরের লাশ

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪২

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের চার দিন পর আবিদুর রহমান (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জ সদর ইউনিয়নের গোজাখাইর শরিষপুরের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার পুলিশ। 

আবিদুর রহমান পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামের পাতা মিয়ার ছেলে। সে অটোরিকশা চালাতো।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ শহর থেকে দুই যাত্রী নিয়ে উপজেলার গুজাখাইর গ্রামে যায় আবিদুর। ফায়ার সার্ভিস স্টেশনের সামনে যাওয়ার পর ওই যাত্রীরা তাকে খাগাপাশা নিয়ে যেতে বলে। কিন্তু যেতে না চাইলে তারা আবারও নবীগঞ্জ শহরে এসে নতুন বাজার মোড় থেকে মাছ কেনে। পরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের গড়মুড়িয়া ব্রিজে নিয়ে যেতে বলে। সেখানে যাওয়ার পর আবিদুর আর ফিরে আসেনি। এ ঘটনার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না। 

গত ১ সেপ্টেম্বর আবিদুরের সন্ধান চেয়ে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। শুক্রবার দুপুরে গোজাখাইর শরিষপুর গ্রামে একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ও হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্য ঘটনাস্থলে আসেন। 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম