শিশু ধর্ষণের অভিযোগে রেলওয়ের নিরাপত্তা কর্মী আটক

সিলেট প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:০১

সিলেটে শিশু (৮) ধর্ষণের অভিযোগে নাজমুল হাসান (৩৭) নামে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। 

ধর্ষণের শিকার শিশুকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। নাজমুলের বাড়ি নরসিংদীর রায়পুরা থানা গোপীনাথপুর গ্রামে। তিনি সিলেট রেল স্টেশনে কর্মরত।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রুহুল তালুকদার জানান, শিশুটির মা গৃহপরিচারিকার কাজ করেন। শিশুটি ফুলের মালা বিক্রি করতো। সোমবার সকালে মালা বিক্রির জন্য স্টেশনে যায়। সেখান থেকে তাকে বাসায় নিয়ে ধর্ষণ করে নাজমুল। দুপুরের দিকে ভয়ভীতি দেখিয়ে তাকে বাসা থেকে বের করে দেয়। পরে বাসার সামনে অচেতন অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় নিয়ে আসে। তাকে ওসমানী মেডিক্যালের ওসিসিতে পাঠানো হয়। পরে রাতে নাজমুলকে আটক করে পুলিশ।

এ ঘটনায় থানায় ভুক্তভোগী শিশুর মা মামলার প্রস্তুতি নিচ্ছেন। আজ বিকালে নাজমুলকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

/এসএইচ/
সম্পর্কিত
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
সর্বশেষ খবর
যন্তর মন্তরে সিজিপির অবস্থান অব্যাহত, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড়
যন্তর মন্তরে সিজিপির অবস্থান অব্যাহত, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড়
টিভিতে আজকের খেলা (২৩ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ জুলাই, ২০২৬)
হামে মৃত্যুর স্রোত থামেনি সিলেটে, উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগের লোকজনও
হামে মৃত্যুর স্রোত থামেনি সিলেটে, উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগের লোকজনও
বিশ্বকাপে রেকর্ডের বন্যা: মেসি-রোনালদো-এমবাপ্পেদের ইতিহাস গড়ার আসর
বিশ্বকাপে রেকর্ডের বন্যা: মেসি-রোনালদো-এমবাপ্পেদের ইতিহাস গড়ার আসর
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী