প্রাইভেট কার-পিকআপ সংঘর্ষে দাদা-নাতি নিহত

সিলেট প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:১১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:১১

সিলেটের গোলাপগঞ্জে প্রাইভেট কার ও পিকআপভ্যানের সংঘর্ষে দাদা-নাতি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার জন। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়কের ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বিয়ানীবাজার উপজেলার জলঢুপ পাথনুশপাড়া গ্রামের সফিক উদ্দিন (৭০) ও তার নাতি আরিয়ান (১)। আহতরা হলেন জলঢুপ গ্রামের পাথনুশপাড়া গ্রামের হুছনা (৫৫), ফাতেমা আক্তার পপি (৩০), তামান্না (২৫) ও নাসির উদ্দীন (২৫)।

স্থানীয় সূত্র জানায়, সিলেট-জকিগঞ্জ সড়কের ফাজিলপুরে মালবোঝাই পিকআপভ্যানের সঙ্গে বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ি দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে গাড়ির ভেতর থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দুই জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের