প্রয়োজনে মিয়ানমার সীমান্তে গুলি চালানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২১, ১৪:৫৫আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৭:১১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচার রোধে প্রয়োজনে মিয়ানমার সীমান্তে গুলি চালানো হবে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেওয়া দুটি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সীমান্তে হত্যা বন্ধে বাংলাদেশ খুবই আন্তরিক। মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তে কখনও গুলি না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এই সীমান্তে দিন দিন অপরাধ বাড়ছে।’

আবদুল মোমেন আরও বলেন, ‘আমরা সীমান্তে কাউকে মারি না। বাংলাদেশ-ভারত নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, সীমান্তে আর একটি লোকও মরবে না।’

মিয়ানমার সীমান্তে গুলি চালানোর সিদ্ধান্ত হলেও এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এই সীমান্তটি খুবই ‘ডিফিকাল্ট’ বলে মন্তব্য করেন তিনি।

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার বিষয়ে মন্ত্রী বলেন, ‘যে ছেলেটা মারা গেছে সে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে কাজ করছিল। সে রোহিঙ্গাদের বোঝানোর চেষ্টা করছিল, এখানে নয়, তাদের সুন্দর ভবিষ্যৎ তাদের দেশেই। তাই তাদের রাখাইনে ফিরে যেতে হবে। এই আন্দোলন করতে গিয়েই তাকে প্রাণ দিতে হয়েছে। আমরা চাই সঠিক তদন্তে মুহিবুল্লাহ হত্যার রহস্য উন্মোচন ও হত্যাকারী চিহ্নিত হোক। হত্যাকারীদের শাস্তি হোক।’

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তের ওপারে আমরা কাউন্টার পার্টকেও দেখতে পাবো: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ের দাবিতে আইনি নোটিশ 
সর্বশেষ খবর
৫৫ বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি: সংসদে নুরুল ইসলাম বুলবুল
৫৫ বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি: সংসদে নুরুল ইসলাম বুলবুল
টাইম স্কয়ারে ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত
টাইম স্কয়ারে ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত
মুখের উপকারী ব্যাকটেরিয়া ভালো রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন
মুখের উপকারী ব্যাকটেরিয়া ভালো রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন
পোশাক উৎপাদন অর্ধেকে নেমেছে, রাষ্ট্রপতিকে জানালেন বিজিএমইএ’র নেতারা
পোশাক উৎপাদন অর্ধেকে নেমেছে, রাষ্ট্রপতিকে জানালেন বিজিএমইএ’র নেতারা
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা