ছুরিকাঘাতে ছাত্র খুনের ঘটনায় কলেজ বন্ধ ঘোষণা

সিলেট প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ২১:৪২আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২১:৪২

সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের সামনে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় কলেজে তিন দিনের জন্য পাঠদান বন্ধের নোটিশ জারি করেছে কর্তৃপক্ষ। তবে পরীক্ষা চলবে।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটি রিপোর্ট দেবে।

এর আগে, বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের মূল ফটকের অদূরে রাস্তায় আরিফুল ইসলাম রাহাত (১৮) নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। রাহাত দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর ছেলে ও এই কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

ছুরিকাঘাতের পর রাহাতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে তা বের করার চেষ্টা করছে। তবে এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি