‘সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হলে সবার উন্নতি হবে’

মৌলভীবাজার প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ১৯:৪৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৯:৫২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সার্বিক সহায়তায় দেশে কেউ অসহায় ও দুস্থ থাকবে না। সরকার গৃহীত দূরদর্শী পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে সব শ্রেণির মানুষের অবস্থার উন্নয়ন হবে।

রবিবার (৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুস্থদের মাঝে ঢেউটিন, বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল এবং সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে গরু বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রদত্ত শংকর জাতের গরু মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। 

তিনি আরও বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের অভাবনীয় উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে রেল যোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের ফলে মানুষ লোডশেডিংয়ের কথা ভুলে যেতে বসেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু সরকারের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের