পর্নোগ্রাফি মামলায় ইউপি চেয়ারম্যান ও কলেজ অধ্যক্ষ কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২২, ২০:২৭আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২০:২৭

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রঙ্গলাল দাশ ও তার ভাই বিবিয়ানা কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। তবে বিচারক মুহাম্মদ আবদুর রহিমের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী মো. মাসুম আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২০ সালের ১৫ অক্টোবর দুই ভাইয়ের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের এক নারী।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দিরাই উপজেলার বিবিয়ানা কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশের সঙ্গে মামলার বাদীর প্রেমের সম্পর্ক ছিল। সে সময় গোপন ক্যামেরায় ধারণ করা অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন নৃপেন্দ্র চন্দ্র। এই ঘটনার পর ২০২০ সালের ১৫ অক্টোবর দুই ভাইকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আদালতে মামলা করেন ওই নারী। পরে মামলাটি তদন্ত করে সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে দুই সহোদরের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়।

পরে উচ্চ আদালত থেকে জামিন নেন মামলার দুই আসামি। জামিনের মেয়াদ শেষে সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী