কুলাউড়ায় বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:৫৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:৫৩

মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার রাজনগর ও কুলাউড়া সড়কের লুয়াইউনি চা বাগান এলাকায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৬ ফেব্রুয়ারি) রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রাজনগর ও কুলাউড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বুলবুল আহমদ (৪০) ও ফখর উদ্দিন (২৬)। তারা কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। বুলবুল আহমদের বাড়ি কুমিল্লা জেলায় ও ফখর উদ্দিনের ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুলাউড়া- রাজনগর সড়কের লুয়াইউনি এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় বুলবুল আহমেদ ও ফখর উদ্দিন গুরুতর আহত হন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মোটরসাইকেলটি।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের